টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 25 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে ৯ দালাল গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2025 2:22 am

রাজধানীর মিরপুরে বিআরটিএতে দালাল চক্রে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা। দীর্ঘদিন ধরে দালাল চক্ররা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তবে মহানগর পশ্চিম জোনের নতুন আনসার কমান্ডার মিরপুর ১৩ নম্বর বিআরটিএতে যোগদানের পর থেকে দালাল চক্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখেছেন। তিনি বিভিন্ন সময় দালাল চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আদালত-৩ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান অধীনে আনসার সদস্যরা দুই দফা অভিযান চালিয়ে দালাল চক্রের ৯জনকে আটক করেন।

মিরপুর১৩ নম্বর মেট্রো সার্কেল-১ বিআরটিএ সূত্রে জানা গেছে , আটককৃত দালালরা সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি সেবা থেকে বঞ্চিত করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃতরা হলো,,মোহাম্মদ আব্দুর রব (৪৫),মাহফুজুর রহমান টিটু (৩৫), জাহাঙ্গীর আলম(৪৬),আনাসুল হক(৪৭),ফখরুল আলম রতন(৪৮)। পরে ২৩ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পাঠক করা হয় চারজনকে। তারা হচ্ছে, মোহাম্মদ শরীফ (২৬), টিপু সুলতান (২৮), আমিনুল ইসলাম (২৬) ও মোহাম্মদ রাজু (২৬) । পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান আটককৃত ওই দালালদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় হস্তান্তর করেন।

আনসার কমান্ডার সাংবাদিকদের জানান, দালালদের মাধ্যমে বেশি অর্থ দিয়েও মানুষ সঠিক সেবা পাচ্ছে না। এই দালালদের কারণে বিআরটিএ’র বদনাম হচ্ছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা আনসার সদস্যরা অভিযান চালিয়ে দালাল নির্মূলের চেষ্টা করছি। ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান জানান, বিআরটিএতে ভালোভাবে আগত গ্রাহকরা সেবা পেতে পারেন। তারি ধারাবাহিকতায় দালালদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়কের যানজট নিরসনে তৃতীয় সভা

ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের দুই নারী মাদক কারবারি আটক

মাদ্রাসার বাথরুম থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরা-দেহ  উদ্ধার

অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়াবহ পরিণতিতে পড়তে হবে হুঁশিয়ারি (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান

সংসদে সাইফুল আলমের অভিযোগ,ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ ও পোকা

রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল আগুন দুর্ঘটনায় ১টি মরাদেহের দাবি দুই পরিবারের 

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী