টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 10 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 10, 2026 4:50 pm

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে অনেক তথ্য অস্পষ্ট রয়েছে। ফলে সরকার ওই জবাবে সন্তুষ্ট নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা শিগগিরই নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল অপ্রতুল।

এছাড়া ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না বলেও তদন্তে উল্লেখ করা হয়। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্তে আরও উঠে আসে, জন্মের পর নবজাতকদের অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা বা ইনকিউবেটরের প্রয়োজন ছিল না। তবে পরবর্তী সময়ে অবস্থার অবনতি ঘটলেও যথাযথ তদারকি ও চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি ছিল।

এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাসপাতালের জবাব পাওয়ার পর এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্তের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান উত্তর গুজরা নব বারদী কৈলাস ধামে অনাথ আশ্রমের ছাদ ঢালাই চলমান: ভক্তদের প্রতি সহায়তার আহ্বান

নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় ২ কলেজশিক্ষক বরখাস্ত

উত্তরায় ঢাকা মেট্রো -৩, বিআরটিএ অফিসে আওয়ামী লীগের দোসর সহকারি পরিচালক বশির উদ্দিন আহমেদ সিন্ডিকেট গড়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। গ্রাহকরা হয়রানির শিকার

আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী ড. নির্মল চন্দ্র দাশের প্রয়াণে রাউজানে শোকের ছায়া

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে-সফিকুর রহমান

বিশ্ব দৃষ্টি দিবসে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা

রাজধানীর হাজারীবাগে ২৮ অপরাধী গ্রেফতার

রাউজান সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়- ৪৫ব্যাগ রক্ত সংগ্রহ