টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ; সেনাবাহিনীর হস্তক্ষেপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 13, 2026 1:28 pm

দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা শহর পঞ্চগড়ে রোববার শহিদ ওসমান শরীফ হাদি হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় ৪ ঘন্টাব্যাপী এ অবরোধে পঞ্চগড় জেলা শহর স্থবির হয়ে পরে। এ সময় অসুস্থ রুগী ও প্রসব যন্ত্রনায় কাতর মহিলারা এম্বুলেসে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের বাইরে না যেতে পারা এবং গুরুত্বপূর্ণ কাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাতে প্রচন্ড বিপাকে পরে সাধারণ মানুষ । আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, শহিদ হাদি হত্যার বিচারের দাবিতেই মুলত এ আন্দলন এবং মহাসড়ক অবরোধ করা হয়েছে। এসময় পঞ্চগড় জেলা পুলিশ আন্দোলন কারীদের শান্তি পূর্ণ আন্দোলন এবং মহাসড়কের একপাশে দাড়ানোর অনুরোধ করলেও, আন্দোলন কারীরা মানতে রাজী হয়নি। জন ভোগান্তির তোয়াক্কা না করে তারা মহাসড়কে অবস্থান জোরদাড় করে। লাখো মানুষের ভোগান্তি ও কয়েক সহশ্রাধিক যানবাহনের গতি থেমে যায়।

পঞ্চগড় করতোয়া ব্রীজের উভয় পাশে প্রায় ৮ কিঃমি যানজট সৃষ্টি হয়। সেনাবাহিনী অবস্থা বেগগতিক দেখে আন্দোলনকারীদের বার বার অনুরোধ করে জানায়, আপনারা আপনাদের শান্তি পূর্ণ আন্দোলন রাস্তার এক পাশে করেন। তাতে মহাসড়ক অবরুদ্ধ না হয়ে জনগন শান্তি পূর্ণ চলাচলের সুযোগ পাবে! কিন্তু আন্দোলন কারীরা সেনাবাহিনীর স্বাভাবিক আবেদনকে, তুচ্ছ করে মহাসড়কে শুয়ে পরে এবং আরো কঠিন পদক্ষেপ নিয়ে মহাসড়ক দীর্ঘসময় অবরোধ করে রাখে। এক পর্যায়ে সেনাবাহিনী দেশ ও জনগনের স্বার্থে আন্দোলনকারীদের সরাতে গেলে ধ্বস্তাধস্তি শুরু হয়। এর কিছুক্ষণ পর আন্দোলন কারীরা স্থান ত্যাগ করলে, মহা সড়ক চলাচলের যোগ্য হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আর এতেই সেনা সদস্যরা এক মহা বিপাক অবস্থার স্বীকার হন।এরই ধারা বাহিকতায় আন্দোলন কারীরা সন্ধার পর পঞ্চগড় সেনা কেম্পের সামনে ২ শতাধিক সমর্থক নিয়ে অবস্থান নেয়। এ সময় আন্দোলন কারীদের শান্ত করতে, সেনাবাহিনীর পঞ্চগড় ইউনিট কমান্ডার লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী এবং পঞ্চগড় জেলা প্রশাসক ও এনসিপি নেতা শার্জিস আলম উপস্থিত ছিলেন।

ওই সময় আন্দোলন কারীরা সেনাবাহিনীর উপর লাঠি চার্জের অভিযোগ এনে বাক বিতন্ডা হলেও, আন্দোলন স্থবির হয়। আন্দোলন কারীরা জানায়, সেনা সদস্যদের আঘাতে কিছু আন্দোলন কারী আহত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। পঞ্চগড় সিভিল সার্জন জানান, অল্প মাত্রায় আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হতে চাইলে আমরা ভর্তি করতে বাধ্য হই এবং প্রথমিক চিকিৎসা দেই। ওই সময় পঞ্চগড় জেলা প্রশাসক বিষয়টি সুষ্ঠু আমলে এনে আগমীতে এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার আশ্বাস প্রদান করেন। ফলে আন্দোলন কারীরা স্থান ত্যাগ করে।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত এ বিষয়ে আর কোন আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায় নি।

সর্বশেষ - অপরাধ