রাজধানীর ডেমরার কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসায় আশা আক্তার (২৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা,
শুক্রবার(১৬ জানুয়ারি)দিবাগত রাত পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দ্রুতনিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আশার ভাই আব্দুল্লাহ জালান,আমার বোন একটি বিউটি পার্লারে কাজ করতো আগে রুবেল নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয় ,ওই ঘরের সাত বছরের একটি সন্তান রয়েছে। পরে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আগের স্বামী রেখে পরে ওই ছেলের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যায়,এবং তার বিভিন্ন জায়গায় চলে যেত ও রাত যাপন করত। পরে আমার বোন ওই ছেলেকে বিয়ে করতে বললে এই নিয়ে আমার বোনের সঙ্গে ওই ছেলের কথা কাটাকাটির একপর্যায়ে আমার বোনকে মারধর করে , বাসায় এসে অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে। পরে আমরা দেখতে পেয়ে আমার বোনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার বোন অত্যন্ত রাগী জেদি ছিলেন এই ঘটনায় ওই ছেলেকে পুলিশ থানায় আটক করেছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা গোছামারা এলাকার আবুল কালামের মেয়ে। বর্তমানে ডেমরার কোনাপাড়া আদর্শবাগ এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















