টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 5:52 am

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসাধু চক্রের দৌরাত্ম্য পাওয়ায় তিনি এই কঠোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিন বিকেল ৪টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে তিনি ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীর আগমনের খবর পেয়ে অনেক ভুক্তভোগী সেখানে জড়ো হন এবং হাসপাতালটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ তোলেন।

ভুক্তভোগীদের অভিযোগ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য বলেন, ‘পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে।’ জনস্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেন।

হাসপাতালটি সিলগালা করার নির্দেশ দেয়ার পাশাপাশি সেখানে চিকিৎসাধীন সব রোগীকে দ্রুত নিরাপদ অন্য হাসপাতালে সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ মঙ্গলবার থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার সব বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মোহাম্মদপুর ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি রমজান গ্রেফতার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়কের যানজট নিরসনে তৃতীয় সভা

হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবী আয়েশা খানম মনির মৃত্যু

নাসিরনগরে বদর দিবসে  ইসলামী ফ্রন্টের আলোচনা সভা ও ইফতার

বিয়ের জন্য সুন্দরী নারী না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডার সেনাপ্রধানের

না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন