টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 17 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালের নাজিরা বাজার আগুনের ঘটনায় এক কর্মচারী দগ্ধ

প্রতিবেদক
কে এস ইসলাম
January 17, 2026 3:26 pm

রাজধানীর বংশাল থানার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুনে ঘটনায় মোঃ সিজাম(১৯)নামে এক দোকান কর্মচারীকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্নে নিয়ে আসা হয়েছে। তার শরীরে ৩৫ শতাংশ দদ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক।

শনিবার(১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান,সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরা বাজার জুতা কারখানা আগুনের ঘটনায় সিজাম নামে এক জনকে বার্নে আনা হয়েছে। সিজামের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ভর্তি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আমরা দগ্ধ যুবকের কাছ থেকে জানতে পেরেছি আমিন মিয়ার জুতার কারখানার ৩য় তলায় সলিউশনের আঠার কাজ করার সময় এই আগুনের সূত্রপাত ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, নাজিরা বাজার জুতার কারখানায় আগুনের ঘটনায় এক কর্মচারী এসেছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রেসক্লাবে সামনে পুলিশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেটে আহত ৩

অবসরে যেতে চান মির্জা ফখরুল,পরিবর্তন আসছে বিএনপির মহাসচিব পদে

বিশ্বকাপে খেলায় প্রয়োজনে জীবন দিয়ে দেবো: নেইমার

সালমান শাহ হত্যাকাণ্ড শাবনূরের জড়িত থাকার দাবি রাজসাক্ষীর, মুখ খুললেন নায়িকা

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি- মুফতি ফয়জুল করীম

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী