টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 27 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোবারকপুরে বিএনপির ২২ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

প্রতিবেদক
নাজমুল হাসান
January 27, 2026 4:10 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ২২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে মোবারকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর আমির, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী নবাগত সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মুলক, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম এবং নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান।

এছাড়াও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ নিয়ে আফজাল হোসেনের মুগ্ধতা

কবিতা

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা,ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা,নিরাপদে সরানো হলো কর্মীদের

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরাদেহ 

ইরানি হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন,মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা