টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ধানের শীষকে ভালোবাসলে আমানউল্লাহ আমানকে বিজয়ী করুন: নূর মোহাম্মদ রাসেল

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 9, 2026 2:34 pm

তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল বলেছেন, “আমরা সকলে একে অপরকে চিনি। কে কী করে, তা আমাদের সবারই জানা। আপনারা যদি ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানকে ভালোবাসেন, তবে ধানের শীষকে ভালোবাসুন।
‎
‎তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ত্যাগকে সম্মান জানাতে হলে এই নির্বাচন তাঁকে উৎসর্গ করতে হবে। তারেক রহমান সব প্রতিকূলতাকে হারিয়েছেন। আমরাই তাঁর আত্মীয়-স্বজন। ধানের শীষ অক্ষুণ্ন থাকবে।
‎
‎সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
‎
‎ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল  বলেন, “আমরা সবাই জানি আগামী ১২ তারিখ নির্বাচন। আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করব। ধানের শীষ আপনাদের হৃদয়ের প্রতীক। ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানকে বিজয়ী করতে হবে।
‎
‎‎তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়ে দলকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। এই দীর্ঘ যাত্রায় আমরা বহু আত্মত্যাগ স্বীকার করেছি। আল্লাহর কাছে দোয়া করি, আগামী দিনে যেন একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে।
‎
‎তিনি আরও বলেন, “আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষকে মাঠপর্যায়ে শক্তিশালী করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন দেশের মানুষের জান-মাল রক্ষার নির্বাচন। সবকিছুই এই নির্বাচনের ওপর নির্ভর করছে।
‎
‎শেষে তিনি বলেন, “আপনারা ভোটকেন্দ্রে আমাদের মা-বোনদের নিয়ে যাবেন। আপনারা সবাই কি এই দায়িত্ব নিচ্ছেন? প্রার্থী একা কিছু করতে পারবেন না। ধানের শীষকে আমাদের সবাইকে বয়ে নিয়ে যেতে হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অস্ত্রোপচার সম্পূর্ণ,‘ওসমান হাদিকে, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

মাইজউদ্দিন হত্যার প্রধান আসামি মনির গ্রেফতার

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরা, ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২

সাড়ে চার ঘণ্টায় ১৩ প্রতিষ্ঠান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় অসন্তোষ

ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ১১

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন