টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 30 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 30, 2025 7:39 am
আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আব্দুল মতিন (৩৫) নামের এক রিক্সাচালকের মৃত্যু।

বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মোঃ মেহেদী হাসান জানান,মতিঝিল ফকিরাপুল রিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার রিক্সাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রিকশাচালক। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসতে চিকিৎসকৃত মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি
রংপুর জেলার কিশোরগঞ্জ থানার মাস্টার পাড়া গ্রামের মোজাফফর আলী সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত