টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
রফিকুল ইসলাম
February 10, 2026 12:35 pm

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আনসার ভিডিপির সদস্য নিয়োগের অনিয়মের অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম জেলার আনসার ভিডিপির টিম কতৃক ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে আনসার ভিডিপির সদস্য বাছাই করেন, কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপির টিমে মোশাররফ, জেসমিন, মাইদুল, কল্পনা উপস্থিত ছিলেন। বাছাইকৃত সদস্যরা সকলেই আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সার্টিফিকেট দেখে যাচাই-বাছাই করেন এবং উপজেলা আনসার ভিডিপির অফিসার মাইদুল ইসলাম সকলের কেন্দ্রের নাম ও তালিকা তৈরি করেন। ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের আনসার ভিডিপির সদস্যরা নির্ধারিত কেন্দ্রের সিসি নম্বর পর্যন্ত জানেন।

সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৭০- ৮০ জনকে। ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির টিআই আরিফ তার মনগড়াভাবে নতুন আনসার ভিডিপির সদস্য বাছাই করেন এবং নতুন তালিকা তৈরি করেন। কিন্তু উপজেলা আনসার ভিডিপির থানা অফিসার মাইদুল ইসলামের বদলী হয়ে যায়। মাইদুল ইসলাম বদলী হয়ে গেলে নতুন টিআই আরিফ হোসেন যোগদান করেন। ভূরুঙ্গামারীর কতিপয় কিছু আনসার ভিডিপির সদস্য মাধ্যামে জানা যায়, আরিফ হোসেন তার ব্যক্তিগত কম্পিউটার অফিস সহকারী বুলবুলি ও আরিফুল ইসলামকে চাকুরী দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরিফুল ইসলামকে জিজ্ঞাসা করলে আরিফুল ইসলাম বলেন আমি এই অফিসে চাকুরী করি। বাছাইকৃত আনসার ভিডিপির সদস্যদের বাদদেন আরিফ হোসেন এদের পরামর্শক্রমে পাইকের ছড়া আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার নাসির, শিলখুড়ী ইউনিয়নের আলিম,পাথরডুবি ইউনিয়ন কমান্ডার জহুরুল ইসলাম, উপজেলা থানা কমান্ডার আব্দুর রহিম, ইউনিয়ন কমান্ডার সুজন,রাজ্জাক, শহিদুল, জাহাঙ্গীর আলম এবং আনসার ভিডিপির মহিলা টিআই কল্পনা মাধ্যমে মনগড়াভাবে আনসার ভিডিপির সদস্য বাছাই করেন। কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপির টিমকে চ্যালেঞ্জ দেখিয়ে সদস্য নিয়োগ করেন।

এর মধ্যে বয়স্ক ও কমবয়সী আনসার ভিডিপির সদস্য বাছাই করতে দেখা গেছে। এছাড়াও মহিলা আনসার কমান্ডারদের সাথে কুরুচিপূর্ণ গালিগালাজের অভিযোগও পাওয়া যায়। এছাড়াও সাধারণ আনসার ভিডিপির সদস্যরা ডিউটি না পেয়ে আনসার ভিডিপির অফিসে সামনে কান্না করে অনেকে চলে যান। ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির টিআই আরিফ হোসেন একজন মিথ্যাবাদী ও প্রতারক। ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির অফিস ঢুকে একাধিক বার ফোন করলে সে বলে অফিসে আছি কিন্তু অফিসে না থেকেই এ ধরনের মিথ্যা বানোয়াট কথা বলেন, ভূরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপির টিআই আরিফ হোসেন।

আনসার ভিডিপির কতজন সদস্য নির্বাচনে কাজ তথ্য চাইলে তিনি বলেন ১০০০ জনের মত হতে পারে আরো বলেন পেন্ডিং আছে ৮৭৫ জন, রেজিষ্ট্রেশন আছে ২৪০০ এর মতো কিন্তু কতজন সদস্য কাজ করবে তিনি তা জানেন না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে বৃষ্টি ও নদীর পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা পাবে ৪২০০ কৃষক

লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪

রাজধানীর পোস্তগোলা ব্রিজে নিচে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পাল্টাপাল্টি ব্লকেট ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে: আইনমন্ত্রী

কুমিল্লায় ৫০ অভিযানে গ্রেপ্তার ১০০

নাসিরনগরের কৃতি সন্তান শিক্ষাবিদ ও লেখক  ড. মোহাম্মদ মইনুল হোসেন এর ইন্তেকাল