টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎আমানউল্লাহ আমানের ভাইয়ের বিজয়ে উচ্ছ্বাস, রাসেলের অভিনন্দন ও ছাত্রদলীয় প্রত্যয় ঘোষণা

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 13, 2026 5:39 am

ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি নেতা আমানউল্লাহ আমান-এর ভাই বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
‎
‎এ বিজয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান চাচার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
‎
‎ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন,ঢাকা-২ আসনের সচেতন ভোটাররা ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে প্রমাণ করেছেন, তারা গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ। এই বিজয় সাধারণ মানুষের বিজয়।
‎
‎আমি তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান চাচার পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, তিনি জনগণের আস্থা অটুট রেখে এলাকার উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
‎
‎তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দল আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাঁর দিকনির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।ঢাকা-২ আসনের এ বিজয় সেই সংগ্রামেরই বহিঃপ্রকাশ।
‎
‎সবশেষে ছাত্রদলের ভাষায় রাসেল বলেন,
‎“আমরা রাজপথের লড়াকু কর্মী। অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আগামী দিনেও জনগণের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
‎
‎দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এ বিজয়ের মধ্য দিয়ে ঢাকা-২ আসনে উন্নয়ন ও গণমানুষের প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম:মাহদী আমিন

কদমতলী পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

হাতিরঝিলের মধুবাগ নির্মাণাধীন ভবনের দেওয়াল চাঁপা পড়ে এক নারীর মৃত্যু

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি

রাউজানে অত্যাধুনিক ‘গহিরা ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন আগামীকাল

৪ মাস কীভাবে সংরক্ষণ করা হলো আলি খামেনির মরদেহ

ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির কর্মীদের মতবিনিময় সভা

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

মুকুটহীন সম্রাট আনোয়ার হোসেন চলে যাওয়ার ১৩ বছর আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ