টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

প্রতিবেদক
কে এস ইসলাম
February 17, 2026 8:44 am

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আচার ওয়ালাঘাট এলাকার একটি দোতলা বাসায় জান্নাত ইসলাম (২০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এস আই) সামিউল হক জানান, আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর আচার ওয়ালাঘাট ৬নং গলির একটি দ্বিতীয় তলা বাসা থেকে খাটের উপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মোরাদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা লোকের মুখে জানতে পেরেছি নিহত জান্নাত মানসিক রোগী ছিলেন। গত ১৫ তারিখে ডাক্তার দেখিয়ে তার বাবার বাড়ি বেড়াতে যায়,পরে ১৬ তারিখে মায়ের কাছে দুধ খাবার জন্য বায়না ধরে, পরে তার মা তাকে ঘরে রেখে দুধ আনার জন্য বাজারে চলে যায়। বাসায় ফিরে দেখতে পায় দরজা বন্ধ দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত জান্নাতের ভাই ওমর ফারুক জানান, আমার বোনের কত সাড়ে আট মাস যাবত আলি টুটুলের সঙ্গে বিয়ে হয়। টুটুল আগে নিজের ব্যবসা ছিল।বর্তমানে তার ভাইয়ের দোকানে কর্মচারী হিসাবে কাজ করে। এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর উপর অভিমানে আমাদের বাড়িতে আসে, হলেও তার স্বামীর সঙ্গে কথা হয় এরপরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি দাবী করে জানায় আমার বোনকে মানসিকভাবে টর্চার করে তাকেও মেরে ফেলেছে।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা ১৪ নং হাজী রহিম বক্স লেন চকবাজার মোহাম্মদ আজগর আলী বেপারীর মেয়ে। বর্তমানে,কামরাঙ্গীরচর আচারওয়ালা ঘাট ৬ নংগলির রুবেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
আমরা দুই ভাই দুই বোন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত