টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক
এহছান এলাহী
February 18, 2026 1:01 pm

উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আগামী ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সভায় ভাষা শহিদদের স্মরণে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মোল্লা ইফতেখার আহম্মেদ বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। তাই যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সাথে দিবসটি পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিবসটি সফল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

টাঙ্গাইল ও ফেনীর মহিপালে দুই বাসে আগুন

ইসরায়েলি হামলায় আইআরজিসির প্রধান আহমেদ ভাহিদি নিহতের গুঞ্জন

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

অটো রিস্কার ধাক্কায় এক শিশুর মৃত্যু

রোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতে নাইটক্লাবে অগ্নি-দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু

কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত ১৩টি পদে বিজয়ী আর নিরপেক্ষ প্যানেল ২টি পদে বিজয়ী

বড়াইগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবদলকর্মী গুলিবিদ্ধ