রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম হলো- মহিতাজ মুসকান (২২)। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সোয়া ৮ টার দিকে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় ওই মাদক কারবারীকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করে থানা পুলিশের একটি দল।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে মিরপুর মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকায় ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করতে মিরপুর মডেল থানার একটি টিম শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮:১৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতের হেফাজত থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















