টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎সাভারে পোশাক কারখানায় উত্তেজনা, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 23, 2026 7:29 am

‎সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের উত্তেজনার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৮–১০টি মোটরসাইকেলে করে ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কারখানার সামনে আসেন। পরে সাব্বির, শাওন, তুহিনসহ আরও ১০–১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করেন। এ সময় কারখানার ঝুট ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়েছে—এমন অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন কারখানায় গিয়ে তাঁদের ধাওয়া দেন।
‎
‎তবে অভিযোগ অস্বীকার করেছেন বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন। তিনি বলেন, ঝুট ব্যবসা দখলের জন্য তাঁরা কারখানায় যাননি। মূলত অ্যাকসেসরিজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষকে কোনো ধরনের হুমকি বা চাঁদা দাবি করা হয়নি। বরং হঠাৎ করেই তাঁদের ওপর হামলা চালানো হয়।
‎
‎এ বিষয়ে তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি।
‎
‎সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের গাজীপুরে ভূমিকম্প ৩.৩মাত্রায় 

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

কুমিল্লায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

রূপপুর প্রকল্পে রাশিয়ার ঋণ ৯০ শতাংশ,২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হাফসা খাঁন কে ছাড়পত্র দেওয়া হল

এবার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের