টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 27, 2026 8:34 pm

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নিজামুদ্দিন (৪২) থানায় অভিযোগ দায়ের করেছেন এবং উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ নিজামুদ্দিন বিআইডব্লিউটিএ-এর অধীনে গাছ লাগানোর ঠিকাদারী কাজে নিয়োজিত। গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক অপহরণ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, অপহরণের পর তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও অমানবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাকে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর দাবি, সন্ত্রাসীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি তার কাছ থেকে জোরপূর্বক সাদা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগকারী দাবি করেছেন, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ নিজামুদ্দিন বলেন, “আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

জুলাই শহীদদের স্মরণে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মিরপুর মডেল থানা শাখা

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ৯৪ হাজার বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা উদ্বার,আটক-১

মিটফোর্ড হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীর চিকিৎসা অবহেলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মরত চিকিৎসকদেরকে মারধর করেছেন

কুমিল্লায় একদিনে ৫৪ অভিযানে ১৩০ গ্রেপ্তার ১৮ কেজি গাঁজা ও ৪৪৩ পিস ইয়াবা উদ্ধার

ঢামেকের চিকিৎসক-নার্সদের যাতায়াতে চালু হলো বিআরটিসির দ্বিতল বাস

এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান 

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু