টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর ঘরে ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা ‍লুট

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
February 27, 2026 9:02 pm

চট্টগ্রামের রাউজানে একটি প্রবাসী পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ৫১ ভরির অধিক স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের গোরাছা ফকির পাড়ার বৃদ্ধ হাজী জহির আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় হাজী জহির আহমদ, তার স্ত্রী শামসুন নাহার, পুত্রবধূ রিনা আকতার এবং নাতি কলেজ ছাত্র রাতুল গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গৃহকর্তা হাজী জহির আহমদ বলেন, রাত ২টার দিকে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে তাকে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। তার স্ত্রী শামসুন নাহারের মুখে টিস্যু গুঁজে দিয়ে এবং মাথায় ও পিঠে আঘাত করে রক্তাক্ত করা হয়।

দ্বিতীয় তলায় থাকা পুত্রবধূ রিনা আকতার বলেন, ডাকাতরা তার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলের মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং পরে স্প্রে করে তাকে ও তার সন্তানদের অজ্ঞান করে ফেলে।

আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা প্রায় ৩০-৪০ মিনিট ঘরে অবস্থান করে তাণ্ডব চালায়। যাওয়ার সময় প্রতিবেশীরা ধাওয়া দিলে ডাকাতরা পার্শ্ববর্তী বিল দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরদিন শুক্রবার সকালে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার,‘আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে : রিজভী

রাউজান নোয়াপাড়ায় জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহানামযজ্ঞ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানকে রোমের বার্তা, পরমাণু কর্মসূচিকে ‘রেড লাইন’ আখ্যা

কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজিমুদ্দিন মোল্লার মনোনয়নপত্র দাখিল

রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ