টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী এক বছর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ থাকবেন ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 2, 2026 6:22 pm

বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন।

গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এই মর্যাদা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশে দায়িত্ব ছাড়ার পর প্রধান উপদেষ্টাকে ভিভিআইপি মর্যাদা দেয়ার বিষয়টি নতুন নয়। ২০০৬ সালে তৎকালীন প্রধান উপদেষ্টাকে একই ধরনের মর্যাদা প্রদান করা হয়েছিল। তখন ‘Special Security Force Ordinance, 1986’-এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার পর সর্বোচ্চ তিন মাসের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার বিধান ছিল।

২০০৬ সালের প্রজ্ঞাপনের সময় এই নিরাপত্তা ও মর্যাদা তিন মাসের জন্য কার্যকর থাকলেও, ২০২৬ সালের নতুন প্রজ্ঞাপনে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সময়সীমা এক বছর নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ শহরের হরিজনপল্লী মা’দ’ক প্রতিরোধে জেলা পুলিশের ব্যতিক্রমী কর্মসূচি

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

স্কুল শিক্ষার্থীকে গলা কেটে নির্মমভাবে হত্যার আসামি মিলন মল্লিক গ্রেফতার

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-৪

তিতাসে রাস্তার বেহাল দশা: এলাকাবাসীর চরম ভোগান্তি

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নির্মাণাধীন ভবনের পানির হাউজে পরে এক শিশুর মৃত্যু

মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

মাহে রমজান উপলক্ষে মুহম্মদীয়া দরবার শরীফে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন