টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ছয় জেলায় এসপি পদে রদবদল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 4, 2026 10:13 pm

দেশের ৬ জেলায় একযোগে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া, সিলেট ও ময়মনসিংহসহ ৬ জেলার এসপি পদমর্যাদার ১০ জন পুলিশ কর্মকর্তাকে একই সাথে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপসচিব তৌছিফ আহমেদের সই করা আদেশ অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি করা হয়েছে এবং খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির এসপি এবং ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের এসপি করা হয়েছে। সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের এসপি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ পুলিশের এসপি এবং পুলিশ অধিদপ্তরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের এসপি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাছাকাছি বিকল্প জায়গায় স্থায়ী পুনর্বাসন চান হোপ মার্কেটের ব্যবসায়ীরা

হাসপাতাল থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের সেই পারভেজের মরদেহ উদ্ধার

যশোরে ৪৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

না ফেরার দেশে জনপ্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর পরিচালক সুতোমু শিবায়ামা

বাসে ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে নির্মাণ শ্রমিক মৃত্যু

তিতাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

সাভারে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার