টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 5, 2026 11:19 pm

ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আল জাজিরা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা হামলা শুরু করে ইরান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তাই শহরগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়াও দুষ্কর।তবে জানা যাচ্ছে, রাস্তাঘাট বেশ শান্ত। একই সঙ্গে তেহরান ও ইসফাহানের মতো বড় শহরগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি।

তেহরানের এক স্থানীয় বাসিন্দা জানান, টানা পাঁচ দিন পর তিনি বাড়ি থেকে বের হয়ে ‘নাফত স্ট্রিট’-এর দিকে গিয়েছিলেন। এই সড়কের দুই ধার জুড়ে রয়েছে সারি সারি গাছ। সেই রাস্তা ঘিরে থাকা আবাসিক এলাকাতেই এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবন, যেটিতে সোমবার রাতে হামলা করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৫৫ কেজি নকল ঘি জব্দ, জরিমানা গুনলেন প্রতিষ্ঠান স্বত্বাধিকারী

বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

বিমানবন্দর বাবুস সালাম মার্কেটে চাঁদাবাজদের হামলা লুটপাট, পুলিশের ভুমিকা রহস্যজনক

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি: আইনমন্ত্রী

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

রাজধানীর শাহবাগ থানা পৃথক ঘটনায় নারীসহ ৩জনে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: হাবিবুল্লাহ সায়ারি

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব