টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 7, 2026 7:49 am

এক রাতের সামরিক অভিযানেই ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের এই হুঁশিয়ারি বাস্তবায়ন করতে আগামীকাল মঙ্গলবারকেই (৭ এপ্রিল) লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছেন তিনি। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই চরম বার্তা দেন।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মূলত ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতে ট্রাম্প মার্কিন সেনাদের উদ্ধার অভিযানকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের সাহসী যোদ্ধাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।’ এই সফল অভিযানে মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেন।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’। ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার ভাষায়, ‘এক রাতেই পুরো দেশটিকে (ইরান) নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর আজ মঙ্গলবার (৭ এপ্রিল) রাতেই সেটা হতে পারে।’

সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে ‘আগামীকাল রাত’ (মঙ্গলবার, ৭ এপ্রিল) শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি একটি প্রচ্ছন্ন আলটিমেটাম দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই অভিযানের বিষয়ে পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে পরবর্তী কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে আগুনের ঘটনায় স্বামী জয় মিয়ার মরদেহ মিললেও মেলেনি স্ত্রী মারজিয়ার মরদেহ।

ঢাকা-২০ আসনে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী তমিজ উদ্দিন

নারায়ণগঞ্জ ফতুল্লা গিরিধারা গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন

ঢাকায় ফিরলেন মির্জা ফখরুল সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

কোটচাঁদপুরের ‘মৌমিতা’র নতুন রূপ স্বামীদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ! 

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

উত্তরায় গ্রাম থেকে খালার বাসায় বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী