টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

প্রতিবেদক
এ কে পলাশ
March 19, 2026 11:43 pm

কুমিল্লার বুড়িচং উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর, সদর ইউনিয়নের পূর্ণমতি এবং রাজাপুর ইউনিয়নের বারেশ্বর ও লড়িবাগ এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানের শুরুতে উত্তর শ্যামপুর এলাকায় কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয়দের সহায়তায় ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
পরে বিকেলে পূর্ণমতি, বারেশ্বর ও লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের খবর পেয়ে ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে উত্তর শ্যামপুরের সুমন ও লতিফ, পূর্ণমতির জালাল হোসেন ও জাহাঙ্গীর, বারেশ্বরের জাকির হোসেন এবং লড়িবাগের জাহাঙ্গীর উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন মাটি কাটতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিনগুলোকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে সেগুলো আর ব্যবহার করা না যায়।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আলীসহ সঙ্গীয় একটি দল সহায়তা প্রদান করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ

ইডেনের ভিতরে সাঁতার শিখতে গিয়ে পানি ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

রূপপুর প্রকল্পে রাশিয়ার ঋণ ৯০ শতাংশ,২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

যশোরে ৪৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী

আওয়ামীলীগের দোসর এবং অর্থ যোগানদাতা ঢাকায় সিভিল এভিয়েশন সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেন ও তার স্ত্রী চম্পা, দুর্নীতি -অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

পাকিস্তানে ব্যর্থ আলোচনা,ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল মিত্রে আবারও ভয়াবহ যুদ্ধের শঙ্কা!