টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 29 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 29, 2025 5:13 am
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাজধানীর বনানী থানার মহাখালী হাজারী- বাড়ী একটি টিনশেড বাসায় বিদ্যুৎস্পৃষ্টে মোছাঃ রাশিদা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু ।

বুধবার(২৮ মে)মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া একটার দিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতে স্বামী মোহাম্মদ আলী জানান,আমার স্ত্রী বাসায় বাড়িতে কাজ করে ও আমি ডাব বিক্রি করি।রাতে বাসায় এসে দরজায় নক করলে না খুললে দরজা ধাক্কা দিয়ে ভিতরে গিয়ে দেখি আমার স্ত্রী শুয়ে আছে পরে আমার স্ত্রীকে ধাক্কা দিলে আমি বিদ্যুৎস্পৃষ্ট হই।পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় ওখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান,টেবিল ফ্যানের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে ওখানেই টেবিল ফ্যানের তারের লাইনের সঙ্গে আমার স্ত্রী হাত লেগেছিল।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শেরপুর সদর জেলা বানিয়া গ্রামের ওজুত আলীর মেয়েবর্তমানে মহাখালী হাজারিবাড়ী টিনশেড বাসার ৭১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতাম আমার দুই ছেলে ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তারখানার মাঠ পরিদর্শনে এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান

ভুরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

এখন বাংলাদেশের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ও একজন ঢামেকে চিকিৎসাধীন

ডেমরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

সরকারি অফিসে দুর্নীতি ঠেকাতে অভিনব সিদ্ধান্ত ড.ইউনূস 

তিতাসে বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা

কুমিল্লা নগরীতে ভারী যানবাহনের অবাধ প্রবেশ: তীব্র যানজটে বিপাকে নগরবাসী, নীরব কর্তৃপক্ষ

কুমিল্লা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. আক্তারুজ্জামান সরকারের গণ সংযোগ