টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 6 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে বেগম খালেদাজিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমাম হোসাইন
December 6, 2025 12:42 pm

কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সন্ধ্যায় দুলারামপুর বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন-তিতাস উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. ইয়াইয়া খান।ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন—তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম মেম্বার, মোহাম্মদ
মহিউদ্দিন সরকার,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা,
সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক হাজী
আবুল কাশেম সরকার, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা জাসাসের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সাইমন ভূঁইয়া, ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো.সুমন সরকার, ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক মো.শাহিন হোসেন,যুগ্ম-আহ্বায়ক আবু আকাশ মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. বাবুল,সদস্য সচিব মো.আবুল কালাম,ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক সরকার,ভিটিকান্দি ইউনিয়ন জাসাসের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান মোল্লা,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল সরকারসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সকল নেতা-কর্মীদের ঐক্য ও সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী

আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে জামায়াত

“জ্বালানি সংকটে দীর্ঘ লাইন ভাঙার ডিজিটাল সমাধান—একটি স্মার্ট নীতিমালার প্রস্তাব”

ব্রাহ্মণবাড়ীয়ায় আসল ব়্যাবের হাতে ভুয়া ব়্যার আটক এলাকার মানুষ আতংকিত

রংপুর মিঠাপুকুর উপজেলায় এলজিইডি অফিসে আওয়ামীলীগের দোসর উপসহকারী প্রকৌশলী আলী আফসারের দুর্নীতির কর্মকাণ্ড থেমে নেই ! চাকরির সুবাদে অঢেল সম্পদের মালিক

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল