টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় বন্ধুদের নিয়ে সুইমিংপুলে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

প্রতিবেদক
কে এস ইসলাম
May 3, 2026 6:41 pm

রাজধানীর ডেমরার কোনাপাড়া বালুরমাঠ শামসি গ্যালারির সুইমিং পুলে পানিতে ডুবেমোঃ সাকিব হোসেন(২২)নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু।নিহত দনিয়া কলেজে এইস এস সি পরীক্ষার্থী ছিলেন।

রবিবার(০৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থীর বাবা মোঃ আরিফ হোসেন জানান, আমার ছেলে ধনিয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল সকালের দিকে বন্ধুদের নিয়ে ডেমরার কোনাপাড়ার বালুরমাঠ শামসি গ্যালারির সুইমিংপুলে পানিতে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে বন্ধুরা উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে অচেতন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা কদমতলীর দনিয়ার বড়বাড়ি এলাকার ৬০০ নং বাসায় পরিবার নিয়ে থাকি। আমার একটা মাত্রই সন্তান ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।বাবা আরিফ ০১৬২৫-৬৮১৫৫২

সর্বশেষ - অপরাধ