টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাবার প্রস্তুত করছিলেন গৃহবধূ, পাহাড়ধসে রান্না ঘরেই গেল প্রাণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 12, 2026 8:57 am

কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাতলী ঝিরঝিরি পাড়া। টানা ঝুম বৃষ্টির মধ্যে অতিথিদের জন্য রাতের খাবার প্রস্তুত করছিলেন গৃহবধূ রোজিনা আক্তার। স্বামী মুজিবুর রহমান প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাড়ি থেকে বের হন বাচ্চাদের নিয়ে।

রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। শব্দ শুনে বাড়ির অতিথিরা রান্নাঘরের দিকে ছুটে গিয়ে দেখেন, পাহাড় ধসে পড়ে রান্নাঘরটি সম্পূর্ণ মাটিচাপা পড়েছে। আর এই মাটি ও বাঁশঝাড়ের নিচে চাপা পড়েন রোজিনা আক্তার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবারের সদস্য ও অতিথিদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতির ভয়াবহতা দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর উদ্ধারকারীরা রোজিনা আক্তারকে মাটির নিচ থেকে উদ্ধার করেন। তবে দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম।

তিনি বলেন, ‘দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। তাই তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।’

পাহাড়ি এলাকায় বসবাসরত জনসাধারণকে ভারী বর্ষণের সময় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে অবস্থান না করার এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানকে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

চাল-মুরগির দামে অস্বস্তি, সবজিতে মিলছে স্বস্তি

এবারো দুই পর্বে হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

কমেছে মরিচের দাম, প্রায় সব সবজি ৬০-৮০ টাকার মধ্যে

বিকল্প সভাপতি মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সভাপতি করে গঠন হলো একনেক

চট্টগ্রামের রাউজানে শাহ্ এমদাদীয়া মঙ্গলখালী শাখার আজিমুশান ত্বরিকত ও জিকির মাহফিল

বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন