টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 23, 2026 2:20 pm

বইমেলাকে সামনে রেখে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। চলতি বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবার ৯ জন এই পুরস্কার পাচ্ছেন। মোট আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মনোনীত ব্যক্তিরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির অংশগ্রহণ, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯১৩৫ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: তারেক রহমান

সাভারে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতার্তদের পাশে যুবদল নেতা শাওন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার এক শিক্ষার্থী মৃত্যু

নাসিরনগর ফান্দাউকে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

বীরগঞ্জে করিমপুর কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম