টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 17, 2026 8:49 pm

দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে গেলেও তা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থনীতি পুনর্গঠনের পথে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে ভূমিকা রাখবে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে আয়োজিত ‘BAGMA Annual Program 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাক শিল্প। এই শিল্পের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছিল। তার হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, পোশাক শিল্পের ওপর ভিত্তি করে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে। তবে বিগত সময়ে দেশের বিপুল সম্পদ পাচারসহ নানা কারণে অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া কঠিন কাজ, তবে সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।

মন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারে। পোশাক শিল্পে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ এ খাতের সক্ষমতা আরও বাড়াবে।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশে সরকার সহযোগী ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পোশাক শিল্পের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে পোশাক শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন খাতসংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু

বিশ্বের সেরা অভিনেত্রী শেখ হাসিনা: স্পিকার

পলাতক বন্দিদের ১৬৬ জনের কোনো তথ্য নেই: আইজি প্রিজন

মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম-সম্পাদক মারুক হায়দার

শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহকে হত্যার উদ্দেশ্যে গুলি ঘটনায় তিতাসে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-১

উত্তরায় সন্ত্রাসীরা দুইজনকে কুপিয়ে নগদ ৬০হাজার টাকা ও একটি মোবাইল ছিনতাই 

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ