টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 31 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসককে সঙ্গে নিয়ে ঢাকার হালচাল দেখলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 31, 2026 9:36 am

রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।জানা গেছে, রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে থেমে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাতের নগর ব্যবস্থাপনা বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা দেখতেই এ আকস্মিক পরিদর্শন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সূত্র জানায়, নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি কমাতে সেবার মান বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। সে কারণেই তিনি রাতে মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা সরাসরি দেখছেন।

এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে সেই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

মহুগাঁও এলাকায় গণসংযোগে রুহুল আমিন (বাবু)

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢামেকে আবারো ধরা খেল ভুয়া চিকিৎসক

কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু

ইরানি বাহিনীকে ‘পৃথিবী থেকে মুছে ফেলা হবে’, ট্রাম্পের চরম হুঁশিয়ারি

গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে

বীরগঞ্জে মন্দিরের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে ২৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

নাসিরনগরে মসজিদের তহবিল থেকে  কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬