টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 6 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্টার নিউজ” টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মুহাম্মদ জুবাইর-এর উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী

প্রতিবেদক
রেজাউল হক
August 6, 2026 3:28 pm

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে স্টার নিউজের সাংবাদিক মুহাম্মদ জুবাইরকে মারধরের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সৌজন্যে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কোনো দলের পক্ষ হয়ে নয়, বরং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরতে কাজ করেন। দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ওই সাংবাদিকের ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত।

এ সময় সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত