টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 8 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ ভ্যান বাসের সংঘর্ষ চালক নিহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 8, 2025 8:49 am

রাজধানী ডেমরা থানার মিরপাড়া এলাকায় পিকআপ ভ্যান বাসের সংঘর্ষে মোঃ সাব্বির (২৬)নামে এক পিকআপ ভ্যান চালক নিহত

সোমবার(০৮ সেপ্টেম্বর) দুপুর একটা দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতকে নিয়ে আসা রনি জানান, নিহত সাব্বির দেড় টনের পিকআপ ভ্যানের চালক ডেমরা মীরপাড়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ে আসার পথে রং সাইড থেকে অসীম পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয় এতে পিকআপ ভ্যান চালক সাব্বির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁপাইগঞ্জ জেলার নাচোল থানার ভিকরা গ্রামের মোঃ আলাউদ্দিনের সন্তান।বর্তমানে ডেমরার আতিক মার্কেটে এলাকায় থাকতো তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় বাস চালক আটকওবাস জব্দ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

বীরগঞ্জে সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা, মাকড়াই শালবন মাঠে হাজারো দর্শকের ভিড়

নাসিরনগরে আলোচিত হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

ঢামেকে মকসুদা আক্তার প্রিয়ার একইসঙ্গে ছয় সন্তান প্রসব!৬সন্তানের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে

সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু : তানিয়া ইয়াসমিনের মাধ্যমে আর্থিক সহায়তা

বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ বিষয়ক আলোচনা সভা এডিনবরায়

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

মেয়র হয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

কমিশনারের ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ডিএমপির ব্যাখ্যা