টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2026 1:33 pm

অন্যান্য দিনের মতো সপ্তাহের শেষ কর্মদিবসে সাতসকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের প্রথম কর্ম কর্মসূচি মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠকে অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয় থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর না নিয়ে পায়ে হেঁটে রওনা হন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান।পরে সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হন। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য ছাড়া ব্যক্তিগত কর্মকর্তা, প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে যোগ দিতে যাওয়ার সময় পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত