টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 15 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ও যুক্তরাজ্য: ডেপুটি স্পিকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 15, 2026 9:33 pm

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তিনি দুই দেশের জনগণের কল্যাণে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে। সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ও যুক্তরাজ্য/এলিস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছেলে চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলে খাবার খেয়ে পরিবারের ৩জনেরই মৃত্যু

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

টিকার অভাবে শিশু মৃত্যু,ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

শেরপুরে মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

জাতীয় পার্টির ভেতরে দিয়ে আওয়ামী লীগেকে ফেরানোর চেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শোক বার্তা

ইরানের সঙ্গে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালি

রাজশাহীতে তেল মজুদ করে বেশি দামে বিক্রি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প বাঁচতে চিৎকার করছেন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ