টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারী ছুরিকাঘাতে ৩জন সেনেট্যারি মিস্ত্রি আহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 19, 2025 2:44 pm

রাজধানীর পূর্ব রামপুরার কমিশনার গলি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩জন সেনেট্যারী মিস্ত্রি গুরুতর আহত। আহতরা হলেন, আমিনুল ইসলাম (২৮), মোঃ রাজন (২২) ও মোঃ আশরাফুল ইসলাম (৩০) ।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রিফাত জানান, আহত তিনজনই সেনেট্যারি মিস্ত্রি ভোরের দিকে রিক্সাযোগে তিনজন যাওয়ার সময় পূর্ব রামপুরা জামতলা কমিশনগুলি এলাকায় ৬-৭ জন ছিনতাইকারী রিক্সাকে গতিরোধ করে। পরে তাদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেয়ার সময় না দিলে,আমিনুলকে ডান হাতে ছুরিকাঘাত করে, ৭৫০০ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়,রাজনকে বাম কাঁধে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায় ও আশরাফুলকে বাম কাঁধে ছুরিকাঘাত করে ১১হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান,আহত আমিনুলে গ্রামে বাড়ি, মাদারীপুর জেলা কালকিনি থানার রামপুর গ্রামে খবির মিয়ার ছেলে। রাজনের গ্রামের বাড়ি বরিশাল জেলা গৌরনদী থানা টরকি গ্রামের আব্দুর রবের ছেলে। ও আশরাফুলের গ্রামের বাড়ি, বরিশাল জেলা রাজাপুর এলাকার শফিক উদ্দীনের ছেলে। বর্তমানে ,সবাই পূর্ব রামপুরার জামতলা হারুনের বাসার ভাড়াটিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,রামপুরা ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়ে ৩জন ঢাকা মেডিকেলে এসেছে তাদের হাতে ও কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা ও চারটি মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তাদেরকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিমানযোগে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

বিমানযোগে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

একের পর এক উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

১৬ বছর ফ্যাসিস্টের নির্যাতন উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম,আগামীতেও থাকবো — এস এ সিদ্দিক সাজু

ভাটারায় রিক্সা হারিয়ে ফেলায় রিক্সা টাকার জন্য মালিকের চাপ পরে রিক্সাচালক ফাঁস দিয়ে আত্মহত্যা

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ আগুনে দগ্ধ আব্দুল হারিস মৃত

বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের তিনটি উঠান বৈঠক

কবুতর ধরতে গিয়ে ছাদের উপর থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নিরাপত্তাহীনতায় দিশেহারা সাংবাদিকপেশা, উত্তরণের উপায় কি?