টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 13, 2025 7:31 am

ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে আবারও এমন ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে। ভিডিওটিতে কৃত্রিম স্বর যোগ করে মিথ্যা বার্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, সম্প্রতি রাজধানীতে তথাকথিত ‘লকডাউন’-এর নামে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোর পর অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে পুলিশকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে এটি সেই ঘৃণ্য প্রচেষ্টার অংশ বলে ডিএমপির দাবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার জন্য নেটিজেনদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

আবু সুফিয়ান গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকা থেকে বহু আলোচিত মামলায় কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

ছিনতাইকারীর গুলিকাঘাতে এক যুবকের আহত

বীরগঞ্জে ভিত্তি জরিপের তথ্য-উপাত্ত নিয়ে মতবিনিময় সভা

এক মাসে ২০ ডিসি প্রত্যাহার নতুন করে বদলি চার জেলায়

ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘গুরুতর আহত’: ট্রাম্প

মিরপুর মিল্লাত ক্যাম্প: মাদক সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য, হুমকির মুখে জনজীবন