টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুর ৫ঘন্টা পরে বাবা চলে গেলেন না ফেরার দেশে

প্রতিবেদক
কে এস ইসলাম
November 21, 2025 3:09 pm

নরসিংদীর গাবতলী এলাকায় ভূমিকম্পের ঘটনায় বাসার সানসেট ভেঙ্গে ছেলের মৃত্যুর পর বাবা মোঃ উজ্জ্বল হোসেন (৪০) নামের আরো একজনের মৃত্যু।

শুক্রবার (২১নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে নিহত উজ্জলের ছেলে ওমর (১১) দুপুর সবাই একটার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত উজ্জলের ভাই মোঃ জাকির হোসেন জানান,আমার ভাই নরসিংদী পাঠগবেষণা ইনস্টিটিউটের অফিস সহকারী হিসাবে চাকরি করতো। সকালের দিকে নরসিংদীর গাবতলী এলাকায় ভাড়া বাসায় ভূমিকম্পের সময় বাসা থেকে তার ছেলে ও দুই মেয়েকে নিয়ে দ্রুত বের হওয়ার সময় বাসারসানসেট তাদের শরীরের উপর ভেঙে পড়ে। আমরা তাদের চারজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

পরে ওখান থেকে আমার ভাই ও ভাতিজাকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে আমার ভাতিজা ওমরকে চিকিৎসকৃত ঘোষণা করে ও আমার ভাইকে ভর্তি দেওয়া হয় প্রথমে জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে)পরে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি দিলে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাইয়ের মৃত্যু হয়। তিনি আরো জানান, আমার ভাতিজা নরসিংদীর জামিয়া কামিয়া মাদ্রাসার হেফজোতে পড়তো।আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর পাড়া গ্রামে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে রক্তলাল শিমুল ফুলের গাছ

কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মেসি জাদুতে অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা

দেশের ৪ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস,নদীবন্দরে সতর্ক সংকেত

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্টোর কেলেঙ্কারি: ফার্মাসিস্টের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ঘাটতির অভিযোগ

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৭০

৩ কোটি ডলারের মার্কিন ‘এমকিউ-৯ রিপার ড্রোন’ ভূপাতিত করার দাবি ইরানের

আসন্ন বাজেটে বাড়বে সিগারেটের দাম: এনবিআর চেয়ারম্যান

রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী