টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩ মে শুরু ডিসি সম্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 9, 2026 4:21 pm

আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। স্মারকে সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, আগামী ৩ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেবেন এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি ও অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এরই মধ্যে সম্মেলনের প্রাক-প্রস্তুতি এবং খসড়া কর্মসূচি চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় গ্রাম থেকে খালার বাসায় বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

রাজারহাটে ৮২ লাখ টাকার হাট, দোকানদার নেই-উদ্বোধনের কয়েক মাস পরও ফাঁকা শেড নির্মাণ শেষ, জমেনি ব্যবসা; সুফল পাচ্ছেন না ক্রেতা-বিক্রেতা

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫৮, আক্রান্ত ৯৬৯

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের তেল শোধনাগারে হামলা

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক উদ্বার

ঢামেক হাসপাতালে শিপন সিন্ডিকেটের দৌরাত্ম অব্যাহত রয়েছে। সাধারণ কর্মচারীরা আতঙ্কে, রোগীরা জিম্মি! 

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন শিক্ষার্থীকে বিশেষ উপহার