টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 16, 2026 8:44 pm

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। তবে ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ইউএনও।

স্থানীয় সূত্র জানা যায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে ইউএনও আজ সকাল ৯টার আগেই জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে আজ দুপুরে ইউএনওর কার্যালয়ের একজন কর্মচারী মুঠোফোনে একটি গণমাধ্যমকে জানান, তিনি সকাল ৯টার দিকে কার্যালয়ে আসেন। এসে জানতে পারেন ইউএনও মো. আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কার্যালয়ের কাউকে তেমন কিছু বলে যাননি।

এক প্রশ্নের জবাবে ওই কর্মচারী জানান, ইউএনরও সঙ্গে এক নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কথা তিনিও শুনেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে মো. আলাউদ্দিন জানান, অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার জেরে কেউ শত্রুতাবশত এআই দিয়ে এসব করার চেষ্টা করছে। তিনি এসব প্রতিহত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, পত্রিকার মাধ্যমে এ রকম একটি বিষয় তিনি শুনেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি যাচাই-বাছাই প্রয়োজন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মো. আলাউদ্দিন আজ সকালে তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরে সামনে ককটেল বিস্ফোরণে আহত সিএনজি চালক

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখনো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মিরপুর-১০ নম্বর এলাকার একটি বাসায় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মোজতবা খামেনির নিয়োগে সমর্থন ও সম্মান জানালো উত্তর কোরিয়া

‎ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে মধুমিতায় চলচ্চিত্র উৎসব

দল শক্তিশালী তো সরকার শক্তিশালী-কুমিল্লায় পূর্তমন্ত্রী

ঢামেকে ৫ বছর পর আবারও শুরু বোনম্যারো ট্রান্সপ্লান্ট সেবা