টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপসাগরীয় শহরে হামলার দায় সম্পূর্ণ আমেরিকার: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 18, 2026 5:45 pm

পার্শ্ববর্তী দেশগুলোর শহরাঞ্চলে ইরানের হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, মার্কিন বাহিনী সামরিক ঘাঁটি ছেড়ে শহরের হোটেলগুলোতে অবস্থান নেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর: সিএনএন।

বুধবার (১৮ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, আমরা কেবল শত্রুপক্ষের আনুষ্ঠানিক সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকিনি। যেখানে যেখানে মার্কিন বাহিনী ও তাদের স্থাপনা ছিল, সেগুলোই লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এর কিছু স্থান শহরাঞ্চলের কাছাকাছি হতে পারে, তবে এটি আমাদের দোষ নয়; এটি যুক্তরাষ্ট্রের দোষ। তারা তাদের বাহিনী ঘাঁটি থেকে সরিয়ে শহরের হোটেলে নিয়েছে। সামগ্রিকভাবে, যুক্তরাষ্ট্রের আচরণই এই পরিস্থিতির জন্ম দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের সম্পূর্ণ অবসানই চায় তেহরান—এবং তা সব ফ্রন্টে।

হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ শেষে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য নতুন নিয়ম-কানুন প্রণয়ন করা প্রয়োজন। ভবিষ্যতে যেন স্পষ্ট বিধিমালার আওতায় এই নৌপথে শান্তিপূর্ণ চলাচল স্থায়ীভাবে নিশ্চিত করা যায়, সে জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে, শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির নিহত হওয়ার গুরুত্ব কমিয়ে দেখিয়ে আরাঘচি বলেন, ইরানের রাজনৈতিক কাঠামো শক্তিশালী এবং একজন ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতি এতে বড় কোনো প্রভাব ফেলে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাড্ডার মধ্যবাড্ডায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল মোটরবাইক আরোহী যুবকের

এইচএসসি পরীক্ষাতে স্বপ্নপূরণ না হওয়ায় গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র

রাঙ্গামাটি নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

ফকিরাপুলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস: প্রধানমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব পর্যটন দিবসে

কদমতলী আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ