টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় উঠবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 19, 2026 5:30 pm

সরকারি বাসভবনে নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন জানান, সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। তিনি গুলশানে নিজের বাসায় থাকবেন। গুলশানের নিজের ছোট বাসাটিতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন প্রধানমন্ত্রী। তাই তিনি দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন। বাসাটি সেইভাবেই সাজানো-গুছানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান যুমনাতেই হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া কুটনীতিক ও আলেম-ওলামাদের সন্মানে দুইটি ইফতার অনুষ্ঠান এই ভবনের হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানও এই যুমনা হবে। প্রায় ১৭ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতেই সপরিবারে ওঠেন তিনি। এর পর থেকে সেখানেই বাস করছেন। পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকতেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিনী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা।

গেল বছর এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন সাবেক গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেভাবেই যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুতও করে মন্ত্রণালয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২২ পুলিশ সুপারকে বদলি

আসন্ন ঈদকে সামনে রেখে,ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ২০ বছরের রেকর্ড ভঙ্গ

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক,রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

ঢাকা-১৪ আসনের জনগনকে সাথে নিয়ে গণমিছিলে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন – এস এ সিদ্দিক সাজু

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

ব্রাহ্মণবাড়ীয়ায় বিজয়নগর ধানক্ষেত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

বিপাকে বিশ্বের পরাশক্তি ট্রাম্প, খুঁজছেন যুতসই নতুন পথ-রণকৌশল

আমরা পুলিশকে সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু শিক্ষার্থীর লাশ, গ্রেপ্তার মাদ্রাসার দুই শিক্ষক কারাগারে

শিশু শিক্ষার্থীর লাশ, গ্রেপ্তার মাদ্রাসার দুই শিক্ষক কারাগারে