টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 24, 2026 2:53 pm

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা সৌদি আরব ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর: আল-জাজিরা।

সোমবার (২৩ মার্চ) আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্রের বরাতে বলা হয়, সৌদি আরবের আল খারজে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানি সামরিক সংস্থাটির দাবি, প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম স্থাপন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

অটো রিস্কার ধাক্কায় এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু

ইরান যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ১১ বিলিয়ন ডলার

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজি পিতলের ঘণ্টা উদ্ধার

ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান

রঙে-উচ্ছ্বাসে রাউজানে বৈশাখ বরণ: শোভাযাত্রা, মেলা ও সংস্কৃতির মিলনমেলা

কুড়িগ্রাম যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, জয় ও পুতুলের মামলার রায় পড়া শুরু

রাজধানীর ৪১৬ বছর পূর্তিতে ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উদযাপন: ডিএসসিসি প্রশাসক