টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার করলো বিজিবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 9:00 pm

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এলএসডিসহ বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৫০ মিলি করে এলএসডি ছিল। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া একই দিন ভোরে পৃথক দুটি অভিযানে দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ ও পাতার বিড়ি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংসদ সদস্য ড. কেরামত আলীর মতবিনিময়।

রাজধানীর হাতিরঝিলে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে রায়হান খান নামের চিকিৎসাধীন মৃত্যু

রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা

কুমিল্লা বুড়িচংয়ে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত-২

বিদ্যুৎস্পৃষ্ট

ক্যান্টিন দখল কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি