টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম ‘ড্রোন স্পিডবোট’ নামাল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 27, 2026 5:32 pm

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে টহল দেওয়ার জন্য চালকবিহীন ‘ড্রোন স্পিডবোট’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। এটি এই প্রথমবার, যখন ওয়াশিংটন কোনো সক্রিয় যুদ্ধে এ ধরনের নৌযান ব্যবহারের কথা স্বীকার করল। এর আগে এসব ড্রোন বোট মোতায়েনের বিষয়টি প্রকাশ্যে আসেনি। তথ্যসূত্র: রয়টার্স।

শত্রুদের গতিবিধি নজরদারির পাশাপাশি আত্মঘাতী হামলার জন্যও এসব চালকবিহীন নৌযান ব্যবহার করা যেতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রয়টার্সের আগের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, চালকবিহীন নৌবহর গড়ে তুলতে গিয়ে মার্কিন নৌবাহিনী বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তবে সেই বাধা কাটিয়ে এখন এসব প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধে বিস্ফোরকবোঝাই স্পিডবোট দিয়ে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ক্ষতি করার পর থেকেই এ ধরনের ড্রোন নৌযান গুরুত্ব পায়। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও অন্তত দুইবার পারস্য উপসাগরে তেলবাহী জাহাজ লক্ষ্য করে ‘সি ড্রোন’ ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এসব ড্রোন বোট দিয়ে সরাসরি কোনো আক্রমণ চালিয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি।

রয়টার্সের প্রশ্নের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্ল্যাক-সি’র তৈরি এসব চালকবিহীন নৌযান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে টহল দিচ্ছে। এ বিশেষ নৌযানগুলো ‘গ্লোবাল অটোনোমাস রিকনেসান্স ক্রাফট’ বা ‘জিএআরসি’ নামে পরিচিত।

এক বিবৃতিতে হকিন্স বলেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে জিএআরসির মতো ড্রোন নৌযান ব্যবহার অব্যাহত রেখেছে। এ বিশেষ প্ল্যাটফর্মটি ‘অপারেশন এপিক ফিউরি’র সমর্থনে টহল দেওয়ার সময় সফলভাবে ৪৫০ ঘণ্টারও বেশি পানিতে ভেসে থেকে ২ হাজার ২০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করেছে।

তবে বর্তমানে মোতায়েন থাকা অন্য কোনো ড্রোন ব্যবস্থার নাম বলতে রাজি হননি হকিন্স। এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান ‘ব্ল্যাক-সি’ও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত ৩০

জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ

মাহে রমজান উপলক্ষে মুহম্মদীয়া দরবার শরীফে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন

বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

হাদি হত্যায় ভারতে আটকদের ফেরত চাওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাটারায় ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী রিধিকার আত্মহত্যা করেছে

বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো