টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে জোরালো হচ্ছে পারমাণবিক বোমা তৈরির আলোচনা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 27, 2026 6:32 pm

চলমান যুদ্ধের মধ্যে পারমাণবিক বোমা তৈরির বিষয়ে ইরানে কট্টরপন্থিদের মধ্যে আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে বলে একাধিক সূত্র রয়টার্সকে এসব তথ্য জানিয়েছে। সূত্রঃ রয়টার্স।

যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে দেশটির ক্ষমতায় কট্টরপন্থিদের প্রভাব বেড়েছে বলেও জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটি এনপিটির সদস্য এবং ইসলামি বিধান অনুযায়ী পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ—এমন অবস্থানই তারা বজায় রেখেছে।

তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, বর্তমান নীতি বদলানো উচিত। অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির বিষয়টি প্রকাশ্যে আলোচনায় আসছে। এমনকি এনপিটি থেকে বের হয়ে যাওয়ার কথাও উঠছে।

ইরানের কট্টরপন্থি রাজনীতিবিদ মোহাম্মাদ জাভেদ লারিজানি এনপিটি থেকে সরে দাঁড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের ভেতরে এ নিয়ে মতবিরোধ রয়েছে। বর্তমানে একদল বোমা তৈরির পক্ষে। অন্যরা কূটনৈতিক পথ বজায় রাখতে চান।

পর্যবেক্ষকদের ধারণা, এই বিতর্ক হয়তো আন্তর্জাতিক চাপ মোকাবিলার কৌশলও হতে পারে। অতীতেও ইরান আলোচনায় সুবিধা পেতে এমন ইঙ্গিত দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো সিদ্ধান্ত নেয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বোমা তৈরি করা তাদের জন্য সহজ হবে না। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্না হেরোইন ও ইয়াবাসহ আটক

সি‌লেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান চৌধুরী’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ চৌধুরী’র শোক প্রকাশ

পুলিশের শীর্ষ পর্যায়ে দুই কর্মকর্তার রদবদল

নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

মেঘনা ঘাটে ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ এক জনের মৃত্যু

কক্সবাজার সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারীদের গোলাগুলি ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার