টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতে অতর্কিত ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 31, 2026 7:52 pm

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই মুহূর্তে অতর্কিত হামলা চালাচ্ছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর: বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে যে শব্দ শোনা যাচ্ছে তা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার শব্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবিসির লাইভ প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েক মিনিটের মধ্যে দুবাইতে কয়েক দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে।

দুবাইতে হামলা শুরুর পর বাসিন্দাদের মোবাইলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেন তারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইরানের সর্বশেষ এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩২ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎ফুলপুর ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন,সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার

বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

কুড়িগ্রাম-১, ইসলামী আন্দোলন হাতপাখা প্রার্থী রনির ইনসাফ, উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ২০ ইশতেহার ঘোষণা

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা

এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় ইয়াবা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত প্রবাসী তারেকের মরদেহ

জাতিসংঘের মহাসচিবের বার্তা জাতিসংঘের জনসেবা দিবস ২০২৫ উপলক্ষে

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারাগারে