টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 1, 2026 5:51 pm

কাতারের জ্বালানি খাতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কাতার এনার্জির ভাড়া করা একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতার লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কাতারের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি তেলবাহী জাহাজে আঘাত হানে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হামলার সময় জাহাজে থাকা ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, কাতারের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি আঘাতে জাহাজে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। অন্য একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র জাহাজের ইঞ্জিন রুমে আটকে রয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি কাতারের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা রাস লাফানের প্রায় ১৭ নটিক্যাল মাইল (প্রায় ৩১ কিলোমিটার) উত্তরে সংঘটিত হয়, যা দেশটির জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের সূত্রে জানা গেছে, এ হামলার ফলে উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

ভ্রাম্যমান ফাস্টফুডের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ৬ জন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী চার বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে

সংবিধান সংস্কার পরিষদ,বিরোধী দলের নোটিশের ওপর আলোচনার সময় নির্ধারণ নিয়ে সংসদে বিতর্ক

আমে‌রিকা প্রবাসী বি‌শিষ্ট ব‌্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূ‌ষিত

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

নাসিরনগর ধরমন্ডলে ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশের মেয়েরা