টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে আমিরাতে ২২ ক্ষেপণাস্ত্র ও ৪৭ ড্রোন হামলা চালিয়েছে ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 4, 2026 8:03 am

সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কর্তৃপক্ষ জানিয়েছে, সব হামলা প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দেশটি লক্ষ্য করে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ছোঁড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সবগুলো হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হামলা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবুধাবির আজবান এলাকায় পড়ে অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক এবং পাঁচজন ভারতের নাগরিক। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরকারি মিডিয়া কার্যালয় জানায়, দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান থেকে আমিরাত লক্ষ্য করে ছোঁড়া মোট ৪৭৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ৮৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

এ ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিতাসে ধানের শীষের পক্ষে আক্তারুজ্জামান সরকারের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কার পেলেন সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

বিকট বিস্ফোরণে কাঁপল বৈরুত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত: স্পিকার গালিবাফ

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী