টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে পৌঁছালো অকটেন ও ফার্নেস তেলবাহী দুই জাহাজ

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
April 9, 2026 6:42 pm

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় জ্বালানি সংকটের মধ্যে পরিশোধিত অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। বুধবার (৮ এপ্রিল) রাতে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সচিব সৈয়দ রেফাত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজটি বর্তমানে বন্দরের বহির্নোঙরের ব্রাভো অ্যাংকরেজে অবস্থান করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অপরদিকে গতকাল রাতে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। যানটি বর্তমানে বন্দরের চার্লি অ্যাংকরেজে রয়েছে।

জানা যায়, বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন পড়ে বাংলাদেশে। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি তেল পরিশোধিত অবস্থায় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে আনা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, চলতি মাসে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যরাতে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার

কুমিল্লায় ঝটিকা অভিযানে ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা

উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নানার বাড়ি বেড়াতে এসে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

সাভারে দুই যুবককে পিটিয়ে আহত, টাকা–মোবাইল ছিনতাই

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

রাজধানীর হাজারীবাগে ২৮ অপরাধী গ্রেফতার