টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের জারি করা ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ বাতিল, ফিরছে পুরনো আইন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 9, 2026 7:24 pm

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা জাতীয় ‘মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করে আনা বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রথম অধিবেশনের ১২তম দিনে বিরোধী দলের আপত্তির মুখে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলটি উত্থাপনের বিরোধিতা করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বলেন¸ ‘মাননীয় স্পিকার, আজ যে আইনটি পাশ করানোর কথা বলা হচ্ছে, এর মাধ্যমে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইনকে পুনর্বহাল করা হবে। কিন্তু গত ১৭ বছরে আমরা দেখেছি, এই কমিশন বিরোধী দল ও মত দমনের একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়েছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই আইন শুধু মানবাধিকার কমিশনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গুম সংক্রান্ত অধ্যাদেশ এবং দায়মুক্তির বিষয়গুলোর সঙ্গেও সম্পর্কিত। এটিকে বাতিল করা হলে অন্যান্য অধ্যাদেশগুলোও কার্যত অকার্যকর হয়ে পড়বে।

হাসনাত আব্দুল্লাহর বিরোধিতার জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘মাননীয় সংসদ সদস্য খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথ কিংবা মুক্তাঙ্গনের জন্য অনেক বেশি জুসি এবং প্রাসঙ্গিক। কিন্তু আমার মনে হয়, উনি সব পড়েছেন—শুধু বিলটা পড়েননি। এই বিলটার প্রথম লাইনেই বলা আছে, যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই-বাছাই প্রয়োজন, তাই ২০০৯ সালের আইনটি আপাতত পুনর্বহাল করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০০৯ সালের আইন বাতিল করার পর যাতে মানবাধিকার কমিশনের জায়গাটা ফাঁকা না থাকে, অসম্পূর্ণ না থাকে—সেই কারণেই আমরা সাময়িকভাবে আইনটি রিস্টোর করেছি।’

সমালোচকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘কেউ যেন বলতে না পারে, বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নেই—সেই বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং সব পড়লাম, কিন্তু প্রথম লাইনটাই পড়লাম না—এটা ঠিক নয়।’

উল্লেখ্য, বিলটি পাস হওয়ায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশটি বাতিল হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন নতুন করে কার্যকর হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ ২০২৬ / বেলিংহামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজবাড়ীর চিকিৎসক বাসুদেব সাহা

বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযান, মিষ্টান্ন দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপের সময় ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

লাইভ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ‘সাংবাদিক, ঢামেকে নিয়ে  আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন

৪৯ বাংলাদেশিসহ ফেরত পাঠালো মালয়েশিয়া

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্র্যাইব্যুনালে হাজির