টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 10, 2026 9:12 pm

মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপির এ তথ্য জানিয়েছে।

পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২১ সালের ওই ঘটনার জেরে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

প্রায় অর্ধ-দশক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে দেশ শাসনের পর চলতি বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আয়োজন করেন তিনি, যার ধারাবাহিকতায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং। তবে এতে অংশ নেওয়ার সুযোগ পায়নি সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল। মূলত, সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্ররাই এই একপেশে নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিদোয় দেশটির পার্লামেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সি মিন হ্লাইং বলিষ্ঠ কণ্ঠে শপথ গ্রহণ করেন। এ সময় তিনি মিয়ানমারে ‘ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার’ অঙ্গীকার করেন।

প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদের শুরুতে তিনি বলেন, ‘আমি মিয়ানমারের সেবায় নিজেকে নিয়োজিত করছি’।

এর আগে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন হ্লাইং। সোমবার থেকে মিয়ানমারের নববর্ষের উৎসব থিনগিয়ান শুরু হতে যাচ্ছে।

তবে গণতন্ত্র নিরীক্ষক সংস্থাগুলো এই পুরো প্রক্রিয়াকে নাকচ করেছে। তাদের মতে, প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে সামরিক শাসনের কার্যত কোনো পার্থক্য নেই—এ যেন নতুন মোড়কে পুরনো পণ্যের প্রদর্শনী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান

ঢামেক হাসপাতালে রোগীদের বরাদ্দকৃত ঔষধসহ বিভিন্ন জিনিসপত্র বাইরে পাচার করে দিচ্ছেন সিন্ডিকেটের মাধ্যমে ফার্মাসিস্ট ইসমাইল হোসেন সহ অনেকেই , তৃতীয় শ্রেণীর বদলি বাণিজ্যেও করছে তারা! 

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ,টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজবাড়ীর ‘সাবেক’ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার দাবীতে স্মারকলিপি প্রদান

উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে: পরিবহনমন্ত্রী

নাসিরনগরে সংঘর্ষের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা অস্বীকার, সংবাদ প্রকাশের প্রতিবাদ

কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

রাশিয়ার তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের নিন্দা জেলেনস্কির

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: সংসদে তথ্যমন্ত্রী